মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক হাবিবুর রহমানকে অত্র বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে।
সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়,অত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হাবিবুর রহমানকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক পরবর্তী তিন বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো।
অফিস আদেশে আরও হয়েছে, তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশ আগামী ২২-০৯-২০২২ ইং তারিখ থেকে কার্যকর হবেন।