• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২, ১৭:২৬ অপরাহ্ণ
বেতাগীতে ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি

সৈয়দ নূর-ই আলমঃ
বেতাগীর একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিবিচিনি ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে প্রায় লাখ টাকা বেশি চুরি হয়েছে। রোববার গভীর রাতে শাহী মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দান বাক্সটির তালা ভেঙে নগদ টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।বিষয়টি মসজিদের মোয়াজ্জেম নিশ্চিত করেন।
জানা যায়, উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি ১৬৫৯ সালে দিল্লি সম্রাট শাহজাহানের শাসনামলে সুদুর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামত উল্লাহ (রা:) ইসলাম প্রচার করার উদেশ্যে দিল্লীতে আসেন। হযরত শাহ নেয়ামত উল্লাহ (রা:) ওই সময় মসজিদটি নির্মান করেন। এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং মসজিদের দান বাক্সে টাকা পয়সা দান করে থাকেন।
মসজিদের মোয়াজ্জেম হানিফ হাওলাদার বলেন, ‘প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের তালা খুলে থাকেন। তবে যা চুরি হয়েছে তাতে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে।বড় বাক্সটির সাথে ছোট ৪টি দানবাক্স ছিলো তাও ভেঙে সব টাকা নিয়ে গেছেন।
এ ব্যাপারে বেতাগী থানার (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এবিষয় মসজিদ কমিটির সভাপতি ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন,‘ মসজিদের মতো স্থানে চুরি হওয়ার বিষয়টি দূঃখজনক ঘটনা। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এমন ঘটনার সঠিক রহস্য উন্মোচণ করা হবে।