• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসা ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২, ১০:২১ পূর্বাহ্ণ
মাদ্রাসা ভবনের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে “বাশাইল হাফেজিয়া মাদ্রাসা”র নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন সুপ্রীম কোর্টের বিচারপতি শহিদুল করিম ও অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত বিচারপতি আমিনুল ইসলাম। বিচারপতিদ্বয়ের নিজ গ্রাম বাশাইলে মাদ্রাসা ভবনের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের নতুন ভবনে স্থানান্তর করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম আলী আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেলারেল মাহাবুবুল করিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এইচএম মতিউর রহমান, মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আব্দুর রহমান প্রমূখ। শেষে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাহাবুদ্দিন হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।