ইতালি প্রতিনিধিঃ
গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি হিসাবে পুনরায় সভাপতি নির্বাচিত হয় হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল।তাদের অভিনন্দন বার্তা জানিয়ে বিভিন্ন দেশের আওয়ামী লীগের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অব্যাহত।১৮সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি সুলতান আহমেদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের বরাত দিয়ে সম্পাদক শামীম আহমেদ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বাণীতে উল্লেখ করে বলেন হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষিত সৈনিক। জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন কর্মী হিসেবে ইতালী আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যাবেন। এ এছাড়াও জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু, সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল জমাদ্দার, সাধারণ সম্পাদক শ্যামল খান, ডেনমার্কের সভাপতি খোকন মজুমদার,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ছাড়াও স্পেন পর্তুগাল আওমীলীগ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। উল্লেখ্য গত১১ সেপ্টেম্বর ইতালির রোমে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এসময় ইউরোপের বিভিন্ন দেশের সভাপতি-সম্পাদকসহ ইতালির বিভিন্ন শাখা কমিটির সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।