বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ বাকেরগঞ্জ উপজেলা পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের চৌকিদার বাড়ির মজিবুর চৌকিদার গংরা আতাহার চৌকিদারের পু্ত্র বাদল চৌকিদার কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে বাদল চৌকিদারের স্ত্রী হামিদা বেগম জানান গতকাল ১৯-০৯-২০২২ তারিখ সকাল ৯ঃ৩০ সময় জমিজমা বন্টন ও ক্রয় বিক্রয় বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। আতাহার চৌকিদার পুত্র মজিবুর চৌকিদার তার সম্পত্তি ০৬ শতাংশ জমি বিক্রি করতে চাইলে তার সৎভাই জামাল চৌকিদার জমি কিনতে ইচ্ছুক থাকায় ২০-০৯-২০২২ (মঙ্গলবার) জমির দলিল রেজিস্ট্রার করে দেওয়ার কথা হয়, কিন্তু মজিবর চৌকিদারের পুত্র মিরাজ চৌকিদার জমি রেজিস্ট্রার করার একদিন পূর্বে ০৬ শতাংশ জমির দু লাখ পঞ্চাশ হাজার টাকা চায়, একদিন পূর্বে জমির রেজিস্ট্রার করার ২,৫০,০০০ টাকা দিতে জামাল চৌকিদার অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে জামাল চৌকিদার কে সৎভাইয়ের পুত্র মিরাজ চৌকিদার দা দিয়ে মাথার উপর কুপিয়ে হাতে থাকা ২,৫০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় জামাল চৌকিদার কে মৃত্যুর হাত থেকে তার ছোট ভাই রক্ষা করতে গেলে বাদল চৌকিদার ও তার স্ত্রী হামিদা বেগম কে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে মজিবর চৌকিদার ও তার জামাই মাহাবুব জোমাদ্দার গংরা। তাদের ডাক চিৎকার শুনে স্হানীয় লোকজন এসে জামাল চৌকিদার ও তার ভাই বাদল চৌকিদার ও হামিদা বেগম কে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেরেবাংলা মেডিকেল হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে দ্রুত চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।