• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২, ১২:০৭ অপরাহ্ণ
মধ্যনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ, হলরুমে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর থানা পুলিশ এই সভার আয়োজন করে।সভায় আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, বাল্য বিয়ে,জুয়া,নারী ও শিশু নির্যাতনসহ ইভটিজিং প্রতিরোধ করা নিয়ে এই সভায় আলোচনা করা হয়। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক সভায় সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূরুন্নবী তালুকদার,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি দেবল কিরণ তালুকদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, ইউপি সদস্য আবদুস ছাত্তার প্রমুখ।