গৌরনদী প্রতিনিধি \ স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা কারিতাসের ৫০ বছর পুর্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে।
সোমবার সকাল দশটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাআব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার রিংকু গমেজ, এনজিও পরিচালক বদিউল আলম বাবুল, কাজল দাসগুপ্ত, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সুফলভোগী নির্মল বাড়ৈ, ইউপি সদস্য রাজ্যেশ্বর রায় সহ অন্যান্যরা।