• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীর সঙ্গে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২২, ১৫:২৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীর সঙ্গে  ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মতবিনিময়

মোবারক হোসেন রুবেল, ধণ্যপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি
আসন্ন ১৭অক্টোবর অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট আজ মঙ্গলবার (২০অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ওইদিন বিকেল চারটার দিকে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।সভায় নুরুল হুদা মুকুট আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তাকে ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়যুক্ত করার উদাত্ত আহবান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন মিয়া, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মন্নাফ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম আহম্মেদ তালুকদার প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী মো. ফেরদৌসুর রহমান,পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য নুরুল হুদা মুকুট ২০১৬ সালে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। মেয়াদ শেষ হওয়ার পর তিনি এখন প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে এবারও আওয়ামীলীগ থেকে তিনি দলীয় মনোনয়ন পাননি। এবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি খায়রুল কবির রুমেন। আওয়ামী লীগ মনোনীত ওই প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিষ্টার এম এন এনামুল কবীর ইমনের বড় ভাই।