স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো: রাজীব মোল্যা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়ীকে থেকে গ্রেফতার করা হয়।
বিকালে গোপালগঞ্জ মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরে উপ পরিদর্শক মু: আ: মজিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: রাজীব মোল্যা কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের মো: সাহেব মোল্যার ছেলে।
উপ পরিদর্শক মু: আ: মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খারহাট গ্রামে অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারকৃতর বাড়ীর খাটের তোষকের নিচ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। পরে এ ঘটনার সাথে জড়িত থাকায় মাদক ব্যবসায়ী মো: রাজীব মোল্যাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, জব্দ করা গাঁজার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #