• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারকদের শাস্তি ও অর্থ ফেরতের দাবীতে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ
প্রতারকদের শাস্তি ও অর্থ ফেরতের দাবীতে মানববন্ধন।

মোঃ সোহাগ হাওলাদার,বরগুনাঃ
এনজিও প্রতিষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়া দুই প্রতারক মারুফা ও মমতাজ বেগমের শাস্তি ও অর্থ ফেরতের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে আয়লা পতাকাটা ইউনিয়নে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা।

এসময় ভুক্তভোগী পরিবার বলেন সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা অনুদানের নামে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আয়লা পাতাকাটা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মমতাজ এবং মারুফা নামের দুজন। আমরা আমাদের টাকা ফেরত চাই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এবিষয়ে জানতে এনজিও সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান খোকা বলেন, মারুফা ও মমতাজ নামের আমার কোন কর্মি নেই এদের আমি চিনিওনা। আমাদের সংস্থা অনুদানের জন্য কারো কাছে অর্থ গ্রহন করেনা। আমার কাছে এর আগেও অভিযোগ এসেছে এই নাম করে নিরিহ মানুষের কাছ থেকে আর্থ আদায়ের। এরা প্রতারক, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।