জি.এম রিপন.বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঐতিহ্যবাহী নবীন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে বাইশারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগ-যুবলীগ আয়োজিত এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় বানারীপাড়া নবীন সংঘ ও বাইশারী একাদশ’র মধ্যে ১-১ গোলে ‘ড্র’ হয়। পরে দু’দলের মধ্যে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। এ সময় বানারীপাড়া নবীন সংঘ ৩ গোল করে চ্যাম্পিয়ন ও বাইশারী একাদশ ১ গোল করে রানারআপ হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি এবং নগদ ৩০-২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী।