• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় মাদকদ্রব্যের অপবব্যবহার রোধকল্পে দিন ব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় মাদকদ্রব্যের অপবব্যবহার রোধকল্পে দিন ব্যাপী কর্মশালা

জি.এম রিপন.বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় মাদকদ্রব্যের অপবব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও রিপন কুমার সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিপোর্ট ৭১’র নির্বাহী সম্পাদক মো.মনিরুজ্জামান আশ্রাফি, মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ডাক্তার খোরশেদ আলম সেলিম, সুব্রত লাল কুন্ডু, শেখ শহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত’র ইন্সেপেক্টর আব্দুল মালেক, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথি, মহিলা অধিদপ্তর কর্মকর্তা দিপিকা রানী সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মো.ফকরুল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মো.জাহিদ হোসেন, এস.আই ওসমান গনি, সাংবাদিক এস.মিজানুল ইসলাম, রাহাদ সুমন, সুজন মোল্লা, শফিকুল ইসলাম শাহিন, ফয়েজ আহম্মেদ সাওন প্রমূখ।