• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় স্ত্রী দাবীতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় স্ত্রী দাবীতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা

জি.এম রিপন.বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় দিপা নামের এক নারী স্ত্রীর দাবী করে স্বামীর বাড়িতে এসে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করার পর আসংঙ্কা জনক অবস্থায় বরিশাল শেবামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামে এ ঘটনা ঘটার পর আসংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছবুর মল্লিক জানান, সোমবার বিকেল অনুমান সোয়া ৩টার দিকে ঢাকার সাভার একালার দিপা নামের এক নারী স্বামীর সন্ধানে তার এলাকার মো.মজিবর রহমানের ছেলে মো.পারভেজ বেপারীকে খুজতে আসে। এ সময় পারভেজের পরিবার তাকে সেখানে ঢেকে নেয়। ইউপি সদস্য মো. ছবুর মল্লিক সেখানে গিয়ে ওই নারীর কাছ থেকে জানতে পারেন, প্রায় দুই বছর পূর্বে একই কোম্পানিতে চাকুরী করার সুবাদে তার সঙ্গে পারভেজ বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে তার পূর্বের স্বামীর সঙ্গে ছাড়া ছাড়ি হয়। সেখানে তার একটি পুত্র সন্তান রয়েছে বলেও ইউপি সদস্য ছবুর মল্লিক জানায়। সে আরও জানায়, দিপার ভাষ্য অনুযায়ী তার কর্মস্থলে থাকা অবস্থায় পারভেজের সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দীর্ঘ দিন ধরে একই সাথে বসবাস করে। সম্প্রতি পারভেজ তার পরিবারের পরামর্শ অনুযায়ী বাড়িতে আসার কথা বলে তার কাছ থেকে পালিয়ে গিয়ে অন্যত্র গাঁঢাকা দেয়। এ সম্পর্কে সে ঢাকার সাভার থানায় একটি মামলাও করেন। পরে দিপা তার স্বামীর অধিকার আদায়ের জন্য পারভেজের খোঁজে গ্রামের বাড়িতে আসে। এ সময় পারভেজকে খুঁজে আনার আশ^াস দিয়ে দু’বার তার পরিবার দিপাকে বাড়ি থেকে ফিরিয়ে দেয়।
সোমবার বিকেল তৃতীয় বারের মত দিপা ঢাকার সাভার থেকে স্বামীর স্বৃকৃতি পেতে পারভেজের বাড়িতে আসে। এ সময় পারভেজের পরিবার তাকে পূনরায় বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। সে তার স্বামী পারভেজকে না পেয়ে ওই বাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। পরে রাত অনুমান ৯টার দিকে দিপা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে তিনি সহ পারভেজের পরিবার তাকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবামেক হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ইউপি সদস্য ছবুর মল্লিক জানান।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো.মাসুদুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।