• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের চৌগাছা থানায় পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ২২:৫৩ অপরাহ্ণ
যশোরের চৌগাছা থানায় পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

‘‘”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি : যশোরের চৌগাছা থানা পুলিশের আয়োজনে অত্র থানা প্রাঙ্গণে ২১/০৯/২২ খ্রিঃ সকাল ১১.০০ টায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয় ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সর্বসাধারণের সাথে উক্ত থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত-আলোচনা করেন।

এ সময় তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশ হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা তা নিয়েও মুক্ত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ব্যক্ত করেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন ও দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, থানা হবে প্রথম ভরসাস্থল এবং থানায় আগত সকলের সহিত অবশ্যই ভালো আচরণ করতে হবে, সেবা গ্রহীতাকে অবশ্যই আইনানুগভাবে কাঙ্খিত সেবাটি প্রদান করতে হবে।এর ব্যতিক্রম হবার কোন সুয়োগ নেই।

তিনি আরো বলেন, এই চৌগাছা হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত। এখানে থাকবে না কোন প্রকার হয়রানি, চৌগাছার মানুষ শান্তিতে, নিরাপদে একে অপরের সাথে পারস্পারিক সম্প্রীতির সহিত বসবাস করবে।জেলা পুলিশ যশোর চৌগাছা তথা জেলার সার্বিক আইন-শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর রয়েছে।

পুলিশ সুপার মহোদয় আরো বলেন, আমাদের পোষাকধারী পুলিশের পাশা-পাশি বিপুল পরিমান সাদা পোষাকের পুলিশও নিয়োজিত রয়েছে সুতরাং কোন প্রকার নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবেলা করা হবে, এব্যাপারে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।

তিনি বরাবরের মত বলেন, এখানে সরবে কিংবা নিরবে কোন অবস্থাতেই চাঁদাবাজি করা যাবেনা, একই সাথে মাদক কিংবা চাঁদাবাজির সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

তিনি বলেন, যশোর জেলায় কোন সন্ত্রাস, মাদক, অস্ত্রের গডফার থাকবে না, এই সকল অপরাধীদের সাথে যশোর পুলিশের কোন সখ্যতা নেই। যশোর পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ওপেন হাউস ডে এর প্রয়োজনীয়তা অপরিসীম আর তার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। একই সাথে তিনি কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এর গ্রহণযোগ্যতা এবং প্রয়োজনীয়তা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ একেবারে শূণ্য সহিষ্ণু নীতিতে কাজ করছে। তিনি আবারো জোর দিয়ে বলেন, এই চৌগাছা তথা যশোরে কোন ইভটিজিং, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবারি কিংবা সন্ত্রাসী মূলক কার্যক্রম থাকবে না।

তিনি আসন্ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনকে কেন্দ্র করে আরো বেশি সতর্ক থাকতে বলেন, এবং যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে জেলা পুলিশ তাকে কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন।

পরিশেষে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনতা হাতে-হাত রেখে একত্রে কাজ করে যাওয়ার আহ্ববান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম সবুজ, অফিসার ইনচার্জ, চৌগাছা থানা, যশোর।

এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী-লীগ সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবন্দ, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জন প্রতিনিধিগন, উপজেলা পর্যায়ের সরকারি, আধা-সরকারি, বে-সরকারী প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ জাতীর বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ, স্থানীয় ফুল চাষী ও ফুল ব্যবসায়ীগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ অত্র থানা এলাকার সর্বপর্যায়ের জনগণ।