• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর বিভাগীয় পর্যায়ে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ২২:৫১ অপরাহ্ণ
রংপুর বিভাগীয় পর্যায়ে জেলা ব্রান্ডিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
জেলা ব্রান্ডিং কার্যক্রমের গতিশীলতা আনয়নে রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহায়তায় এটি আয়োজন করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীর, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আ.ফ.ম আঞ্জুমান কালাম।
এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উদ্যোক্তা, সাংবাদিকগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।