• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ,সম্পাদককে লন্ডনে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ২২:৪৫ অপরাহ্ণ
ইতালি আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ,সম্পাদককে লন্ডনে সংবর্ধনা

ইতালি প্রতিনিধিঃ
ইতালী আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে পুনরায় নির্বাচিত সভাপতি হাজী মো ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার লন্ডন সফরকালে যুক্তরাজ্যে যান তারা। এ সময় যুক্তরাজ্যে বসবাসরত ইতালি আওয়ামী লীগের নেতাকর্মী পরিবারের আয়োজনে স্থানীয় এক রেস্টুরেন্টে সংবর্ধনা ও নৈশভোজের
আয়োজন করা হয়। ইতালী আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মনফাল্গুনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সুলতান শরীফ মাহমুদ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবুল হাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ ইবনে আনিস, ব্রেসিয়া আওয়ামী লীগের সভাপতি অপু মাল, আনকোনা আওয়ামী লীগের সভাপতি শাহীন মোল্লা, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসির , ভিসেন্সা আওয়ামী লীগের সভাপতি বাদল গাজী,ইতালী আওয়ামী লীগের সদ্য সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক বাবুল মোড়ল, ইতালি মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজী, ইতালি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনাজ সুমি, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ নেতা বাবুল আখন, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সরোয়ার কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ব্যারিস্টার কামাল হোসেন, ইতালী আওয়ামী লীগের সদ্য সাবেক সম্পাদক মিজানুর রহমান, ইতালী আওয়ামী লীগের সদ্য সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাবলা রাজ,আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, ইতালি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুমনা আক্তার সুমি,ইতালি যুবলীগের সহ-সভাপতি ইকরাম ফরাজী প্রমুখ।