স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচীর আয়োজন করে।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখোনে অনুষ্ঠিত সমাবেশ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, রাজু খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম খান শাহানেওয়াজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সামিউল হক তনু, সদর উপজেলা ছাত্রলীগ আহবায়ক রকিবুল ইসলাম রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক খান রিপনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্প্রতি সারা দেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগ করে বক্তরা বলেন, এ দেশে যদি কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেয়া করে বাংলাদেশ ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিহত করবে। #