• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২জন কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২জন কলেজ ছাত্র নিহত

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরকাউয়া-গোমা সড়কের নিমতলা নামক স্থানে যাত্রীবাহী বাস চাপায় ২জন কলেজছাত্র নিহত হয়েছে ৷
বুধবার ২১ সেপ্টেম্ব সকাল ৭:৩০টায় এ ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে জানা যায় সকালে রাব্বি গাজী ও নাজমূল মল্লিক হুন্ডা যোগে বরিশাল যাবার পথে নিমতলা নামক স্থানে পিচ্ছিল খেয়ে পরে যায় ৷ অপর দিকে চরকাউয়া থেকে গোমা গামী সাগর পরিবহন বাসটি তাদের চাপা দেয় ৷ ঘটনা স্থলে নাজমুল মল্লিক নিহত হয় ৷ অপর হুন্ডা চালক রাব্বি গাজীকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায় ৷
নিহতরা হলেন, উপজেলার চরাদি ইউনিয়নের সন্তোষদী গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী( ১৮) ও নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক(২১) রাব্বি গাজী এইচএসসি ২য় বর্ষের ও নাজমুল মল্লিক অনার্স ২য় বর্ষের ছাত্র ৷

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত ) সত্য রঞ্জন খাসকেল বলেন, চরকাউয়া -গোমা সড়কের নিমতলা নামক স্থানে সড়ক দূর্ঘটনার কথা শুনে সাথে সাথে পুলিশের একটি টিম পাঠান হয়েছে ৷ বিস্তারিত জেনে জানান যাবে ৷