• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে ১০লিটার চোলাইমদসহ এক মাদকব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ১৩:০০ অপরাহ্ণ
মধ্যনগরে ১০লিটার চোলাইমদসহ এক মাদকব্যবসায়ী গ্রেপ্তার

মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি গ্রামের নিজ বাড়ির উঠান থেকে চোলাইমদসহ সতীশ সাংমা (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে গত মঙ্গলবার (২০সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি গ্রামের মাদকব্যবসায়ী সতীশ সাংমা মঙ্গলবার সন্ধ্যায় তিনি দুই লিটার ওজনের পাঁচটি পানীয় বোতলের মধ্যে ১০লিটার চোলাই মদ নিয়ে অন্যত্র বিক্রি করতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন সন্ধ্যা ছয়টার সেখানে অভিযান চালিয়ে ১০লিটার চোলাইমদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। বুধবার (২১সেপ্টেম্বর) সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।#