• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংগঠনিক সফর শেষে লন্ডন থেকে ফিরছেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি,সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২, ২২:৪৮ অপরাহ্ণ
সাংগঠনিক সফর শেষে লন্ডন থেকে ফিরছেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি,সম্পাদক

ইতালি প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথে প্রতি শেষ শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যে আগমন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের নবব নির্বাচিত সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজি এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল যুক্তরাজ্যে গমন করেন।
লন্ডনে সাংগঠনিক সফর শেষে মঙ্গলবার রাত ১১ঃ০০ টায় বিমান বন্দরে পৌঁছলে ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীসহ যুবলীগ,মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী, স্বেচ্ছাসেবক লীগ,তুসকোলনা আওয়ামী লীগ, রোমা নর্থ আওয়ামী লীগ রোমের চ্যাম্পিয়ানো বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানান।উল্লেখ পুনরায় নির্বাচিত হওয়ার পর এটা তাদের প্রথম সফর।