• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে দাবি আদায়ে পূর্ণদিবস কর্মবিরতি প্রকল্প বাস্তবায়ন অফিসে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ণ
নলছিটিতে দাবি আদায়ে পূর্ণদিবস কর্মবিরতি প্রকল্প বাস্তবায়ন অফিসে

নলছিটি প্রতিনিধি:: জনবলকাঠামো, নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি পালন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সামনে এ কর্মবিরতি পালন শুরু হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী সহ অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ নিয়োগ, পদোন্নতি, চলতি দায়িত্বে পদায়নের মাধ্যমে পূরণ করা।