গৌরনদী প্রতিনিধি \ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ এবং ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন সামাজিক-সম্প্রীতি কমিটির সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, মাওলানা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস, মুজিবর রহমান মোল্লা, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সদস্য মিজানুর রহমান। সমাবেশে ইউনিয়ন সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্যরা অংশগ্রহন করেন।