• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফের কর্মবিরতিতে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ণ
ফের কর্মবিরতিতে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীরা

গৌরনদী প্রতিনিধি \ জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন সহ পাঁচ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার ফের একদিনের কর্মবিরতি পালন করেছে বরিশালের গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
কর্মবিরতি পালনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ন্যায্য দাবী আদায়ের লক্ষে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একদিনের কর্মবিরতি পালন করা হয়।