রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
আজ (২২ সেপ্টেম্বর) বরিশালের বাকেরগঞ্জে এস.এস.সি গণিত পরীক্ষা চলাকালীন সময় অসদুপায় অবলম্বনের জন্য জে. এস. ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ০১ জন, কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে ০২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের দায়ে একজন ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান হয়।
সূত্র- উপজেলা নিবার্হী কর্মকর্তা, বাকেরগঞ্জ।