গৌরনদী প্রতিনিধি \ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বৃহস্পতিবার অনুষ্ঠিত গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের (ভেনু) দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।