• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে গোপালগঞ্জে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ
৫ দফা দাবিতে গোপালগঞ্জে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৫ দফা দাবিতে গোপালগঞ্জে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ৫ উপজেলায় স্ব-স্ব অফিস কায্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। পরে সেখানে বসে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তারা। আন্দোলনকারীরা সকল প্রকার কাজ বন্ধ রেখেছেন।

৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নতীকরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে উন্নতীকরণ, সকল কর্মচারীদের পদনাম পরিবর্তন ও উন্নতীকরণ এবং অধিদপ্তরের সকল শূণ্য পদে পদোন্নতি, চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরণ।