• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২২, ১০:৩০ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতি ও বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দ।

অাজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তি‌নি। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন মইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: অাশরাফুল ইসলাম বাবুল, মো. হামিদুর রহমান খান, শাকিলা জেরিন অাহমেদ, যুগ্ম সচিব মো: মাহমুদুর রহমান হাবিব, উপসচিব মুহাম্মদ ইকবাল হুসাইন, মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো: অাবু হানিফ মিয়া, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর অাওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলীগণ ও স্থানীয় অাওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ও বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর প‌রিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতির সভাপতি মির্জা এ.টি.এম গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মো. অামিনুল ইসলাম, বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপ‌তি অাব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক মির্জা এ.টি.এম গোলাম মোস্তফাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #