রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
রাজাকার পরিবারের সদস্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন আওয়়ামী লীগ কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠনের অভিযোগ উঠেছে। খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউপি আ:লীগের সাধারণ সম্পাদক এই অভিযোগে সংবাদ সম্মেলন করেন।
২৩ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ এনে ১নং আলোকঝাড়ী ইউপি আ:লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও আহবায়ক কমিটি দিয়ে ই্উনিয়নের ৯টি ওয়়ার্ডে কাউন্সিল করছে খানসামা উপজেলা আওয়়ামী লীগ। এ ব্যাপারে গত ২০ সেপ্টেম্বর আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অগণতান্ত্রিক কাউন্সিলে আমি বাধা দিলে তাদের সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয় এবং তারা কাউন্সিল বন্ধ করতে বাধ্য হয়। সেই সাথে অত্র ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডে কাউন্সিল স্থগিত স্থগিত ঘোষণা করা হয়। তবে গত বৃহস্পতিবার (২২/০৯/২২) আবারও তারা ৪ নং ওয়ার্ডের কাউন্সিল করতে গেলে আমিসহ আমার ইউনিয়়ন কমিটির কিছু নেতা ওই অবৈধ কাউন্সিলে বাঁধা দিতে গেলে কাউন্সিলকারীরা কাঁচা বাঁশের লাঠি দিয়ে আমাদের উপর আক্রমণ শুরু করে । এ সময়ে তাদের আক্রমণে আমিসহ আমার অনেক নেতাকর্মী আহত হই, এদের মধ্যে গুরুতর আহত দু‘জন স্থানীয় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লিখিত বক্তব্য তিনি আরো বলেন, এই পরিকল্পিত হামলা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনাসহ জেলা আওয়়ামী লীগের কাছে দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করছি এই বিধি বর্হি:ভূত কাউন্সিল প্রক্রিয়া বন্ধ করে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পন্থায়় স্বচ্ছ কাউন্সিল আয়োজনের। তিনি আরো অনুরোধ করেন, বর্তমান খানসামা উপজেলা কমিটির অভ্যন্তরে অনেক সদস্য রয়েছেন, যাদের পিতা সরকার কর্তৃক ঘোষিত রাজাকারের তালিকাভুত স্বাধীনতা বিরোধী রাজাকার । এর মধ্যে উল্লেখ্যযোগ্য উপজেলা আওয়়ামী লীগের শ্রম বিষয়়ক সম্পাদক বিপ্লব চৌধুরীর পিতা আজিজুল হক সরকারের নাম অন্যতম। যা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি আওয়়ামী পরিবারের জন্য বেদনাদায়়ক ঘটনা। তাই সংবাদ সম্মেলনে তিনি, বিতর্কিত খানাসামা উপজেলা কমিটিকে বিলুপ্ত করে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য অ্যাড হক কমিটি দিয়ে পুনরায়় ওয়ার্ড, ইউনিয়়ন এবং খানসামা উপজেলা কমিটির কাউন্সিল সম্পন্নের জোর দাবি জানান ।
রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর
তাং ২৩/০৯/২২