• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় মীনা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২, ১৪:৪৭ অপরাহ্ণ
ধর্মপাশায় মীনা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মীনা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল,আবু সাঈদ , ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, একক অভিনয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৬০জন শিক্ষার্থীকে খাতা ও কলম উপহার দেওয়া হয়।#