• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে মিনা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২, ১৫:১৯ অপরাহ্ণ
কাউখালীতে মিনা দিবস উপলক্ষে শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শনিবার সকালে ,নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা, এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। বক্তব্য রাখেন, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুব্রত রায়, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কে, এম জামান নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, স্কুল ছাত্র দেবাশীষ সাহা, আফরিন জাহান প্রাণ সহ আরো অনেকে।