• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মীনা দিবসে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে মীনা দিবসে র‌্যালী

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে মীনা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালী শেষে শুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির সহ অন্যান্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।