রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ২০২২ সম্পন্ন।
২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জুলফিকার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য যথাক্রমে অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যথাক্রমে মোঃ জাহেদুল ইসলাম জাহিদ, ফারুক মন্ডল, স্বেচ্ছাসেবক ীর পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু । এসময় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমতেহাজ আলম,আইন বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম বাবুল, জাতীয় মহিলা পার্টির জেলা শাখার মহিলা সম্পাদক রোকেয়া বেগম লাইজু, অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন । এসময় প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান পিরুসহ ১৩ উপজেলার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা নেতৃবৃন্দ।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ শফিক আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মীর মোঃ আনিসুজ্জামান (মিলন) ।