অনামিকা আক্তার, ববি প্রতিনিধি।
দক্ষিণাঞ্চলে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এক প্রাকৃতিক সৌন্দর্যের ক্যাম্পাস। বাংলাদেশের ছয় ঋতুতে ছয় রকমভাবে অপরুপ ভাবে সেজে ওঠে। শরৎকাল অন্যতম এক রুপে আগমন ঘ্রাণহীন কাশফুলের মাধ্যমে। প্রতিবছর ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই ঋতুকে বরন করে নেয় তাদের মনের মতো। শিক্ষার্থীদের বিষন্নতা দূর করার অন্যতম মাধ্যম এখন কাশফুল। ক্যাম্পাসের প্রতিটি কোনায় এখন রাজত্ব করছে শুভ্রতাহীন কাশফুল।
শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না ববির ক্যাম্পাসে কাশফুলের মুগ্ধতা কারণে ছুটে আসছে দূর দূরান্ত থেকে মানুষ। তারা কাশফুল কে ফটোসেশন এর মাধ্যমে নিজেকে আবদ্ধ করে নিচ্ছে নিজেদের।
বরিশাল বিশ্ববিদ্যালয় এক প্রাকৃতিক রাজ্যে। যেখানে রাজত্ব করছে কাশফুল।