• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি তালতলা বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২২, ১০:০৫ পূর্বাহ্ণ
নলছিটি তালতলা বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেটের উদ্বোধন

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর ৬৪৯ তম আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেট এর উদ্বোধন করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর তালতলা বাজার আউটলেট এর এজেন্ট, বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজ সেবক, খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচএম মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফা ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ঝালকাঠি শাখা ব্যবস্থাপক মো. ফারুক আহম্মেদ খান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফফার খান, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মাহাবুবুর রহমান সেন্টু, কুশঙ্গল ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, তালতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আল-আরাফা ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার এক্সিকিউটিভ অফিসার মো. বশির উল্লাহ, আউটলেট ম্যনেজার মো. জিয়াউল ইসলাম। অতিথিরা ফিতা কেটে আউটলেট এর উদ্বোধন করেন।