• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা হাসপাতালে আরও একটি অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
গৌরনদী উপজেলা হাসপাতালে আরও একটি অপারেশন সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আরও একটি সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মনিরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আগৈলঝাড়া উপজেলার কাঠিরা এলাাকার নিখিল কুমারের গর্ভবতী স্ত্রী প্রভাতী (২০) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এই চারদিন গভীর পর্যেবেক্ষনের পর সোমবার দুপুর সাড়ে বারটার দিকে গাইনী বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডাঃ বিপুল বিশ্বাসের নেতৃত্বে সফলভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান লাভ করেন ওই নারী। মা ও মেয়ে সুস্থ্য আছে বলেও তিনি উল্লেখ করেন।