• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশসেরা নৃত্যদল হয়েছে গৌরনদী শিশু একাডেমীর নৃত্যশিল্পীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ণ
দেশসেরা নৃত্যদল হয়েছে গৌরনদী শিশু একাডেমীর নৃত্যশিল্পীরা

বরিশাল ব্যুরো

দেশসেরা নৃত্যদল নির্বাচিত হয়েছে বরিশালের গৌরনদী শিশু একাডেমীর হ্মুদে নৃত্যশিল্পীরা। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ৭ম দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগীতা এই দল নির্বাচিত হন।

গত ২২ শে সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের ৪০টিরও বেশি দল অংশ নেয়।

জানা গেছে, গৌরনদী শিশু একাডেমী প্রশিক্ষক মোঃ সানী বিপ্লব ও সুপ্রিয়া মীরের কোরিওগ্রাফিতে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক দলীয় নৃত্য পরিবেশেনা করে গৌরনদী শিশু একাডেমীর শিল্পীরা।

গত ২৫শে সেপ্টেম্বর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে প্রতিযোগিতার জাতীয় পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সভাপতি মীনু হক।

জাতীয় পুরস্কার গ্রহণ করে গৌরনদী শিশু একাডেমীর প্রশিক্ষক মোঃ সানী বিপ্লব বলেন, আমি গৌরনদী শিশু একাডেমীর (নৃত্য বিভাগের) শিহ্মক হিসেবে দায়িত্ব পালন করছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি নৃত্যগুরু বরিশালের জনপ্রিয় নৃত্যশিল্পী মুরাদ জামান খাঁন ও গৌরনদী শিশু একাডেমী পরিচালক ওস্তাদ বাবুল সোম এর প্রতি। ##