• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সি মোঃ আতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহিদা সুলতানা প্রেরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানগেছে।

ওই গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সি মো: আতিয়ার রহমান, পিতা মৃত মুন্সি জমীর উদ্দিন একমাত্র প্রার্থী। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ২১ অনুসারে মুন্সি মো: আতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়েছে বলে ওই গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ্যাড. মুন্সি মো: আতিয়ার রহমান এই প্রথম গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে আওয়ামী লীগের দু’র্দিনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মুন্সি মো: আতিয়ার রহমান চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি একক প্রার্থী ছিলেন। প্রতীক বরাদ্দের দিনে বিধি মোতাবেক তাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয়েছে। #