• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ জননীর স্মরনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ণ
শহীদ জননীর স্মরনে দোয়া মাহফিল

গৌরনদী প্রতিনিধি \ মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মীনি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী প্রয়াত সাহান আরা আব্দুল্লাহ’র স্মরনে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুনের আয়োজনে সোমবার বাদ যোহর গৌরনদী উপজেলার টরকী বন্দর জামে মসিজেদ দোয়া পূর্ব আলোচনা সভায় শহীদ জননীর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন সহ অন্যান্যরা। দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া-মোজানাত পরিচালনা করেন টরকী বন্দর জামে মসজিদের ইমাম আলহাজ্ব আবু বকর বিন হোসাইন আজমী।