স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি ॥
পিরোজপুরের নেছারাবাদে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (টুয়াস)এর আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মাগিবুল ইসলামের সহযোগিতায় বিদসটি পালন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার কুড়িয়ানা খালে নৌকায় পর্যটক বহনকারীদের নিয়ে র্যালী করা হয়। ঘন্টা ব্যাপী নৌ-র্যালিতে নৌকা ও ট্রলারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ পাঁচশতাধীক লোক অংশ নেয়। র্যালি শেষে স্বাগত বকৃতা করেন আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান মিঠুন হালদার, স্বরূপকাঠী প্রেসকাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (টুয়াস)এর আহবায়ক সাংবাদিক মো. আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আরিফুর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার স্বরূপকাঠী প্রতিনিধি মো. রুহুল আমীন, মো. আনেয়ার হোসেন, মো. আজিজুল ইসলাম।