মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ রাজ মুকুট পরে রাজ্যে ফিরলেন সাংসদ পংকজ নাথ। আজ বুধবার দুপুরে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য জননন্দিত গণমানুষের নেতা সাংসদ পংকজ নাথ মেহেন্দিগঞ্জে আসলে হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ আর বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। প্রিয় নেতা মেহেন্দিগঞ্জে আসছে এমন সংবাদ এলাকায় পৌঁছলে হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে মেহেন্দিগঞ্জের সর্বস্তরের মানুষ। আজকের দিনে বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, চাকুরীজীবি, সংগীত শিল্পী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের উপস্থিতিতে প্রিয় নেতাকে নিয়ে যে বাঁধভাঙা উল্লাস তাহা মেহেন্দিগঞ্জের মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে অনন্তকাল। মেহেন্দিগঞ্জের সর্বকালের স্মরণীয় এই সভায় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ থাকবে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এসময় সাংসদ পংকজ নাথ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ সভাকক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ শেষে জন্মদিনের কেক কেটে উৎসব উদযাপন করে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহসভাপতি সুভাষ চন্দ্র সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।