• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প ” এর আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন/বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৬:৪১ অপরাহ্ণ
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প ” এর আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন/বিতরণ।

বামনা ( বরগুনা) প্রতিনিধি
২০২২-২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পেয়েছি, যে বরাদ্দ থেকে আমরা ১১৭টি সরকারি ও প্রাতিষ্ঠানিক এবং একটি খাল সহ জলাশয় প্রায় ৮০০ কেজি পোনামাছ এর মধ্যে রুই কাতলা মৃগেল ও দেশী প্রজাতির পোনা শিং মাছ ৮০ কেজি সহ মোট ৮৮০ কেজি মাছ অবমুক্ত করেছি আশা করি গোপালগঞ্জ মৎস অধিদপ্তরের যে দেশিয় প্রকল্প এ প্রকল্প থেকে আরো বেশি আমরা সহযোগিতা পাবো এবং এ প্রকল্প থেকে আবার জেলেদের বিকল্প কর্মসংস্হান বৈধ জাল, গরু বাছুর ছাগল ভ্যান রিক্সা এবং মৎস চাষিদের প্রশিক্ষণ এবং প্রদর্শনী খামারের ব্যাবস্হা আছে বললেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার ব্যাপারী।
আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ পুকুরে পোন অবমুক্ত করে। উদ্বোধন করেন আনিসুর রহমান তালুকদার উপ পরিচালক মৎস অধিদপ্তর বরিশাল বিভাগ, বরিশাল, বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু এ সময় উপস্হিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা জেলা পরিষস সদস্য বামনা, মো. জাহাঙ্গীর হোসেন সহকারি পরিচালক জেলা মৎস দপ্তর বরগুনা, প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, সাধারণ সম্পাদক নসির উদ্দিন মোল্লা, গোপালগঞ্জ মৎস সমিতির সভাপতি সোহেল মাহামুদ, সাধারন সম্পাদক মাসুদ রেজা সহ উপকারভুগিরা।