• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ গর্ভপাত অধিকারের দাবিতে বরিশালে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১২:০০ অপরাহ্ণ
নিরাপদ গর্ভপাত অধিকারের দাবিতে বরিশালে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নিরাপদ মাসিক নিয়মিতকরণ দিবস উপলক্ষে নিরাপদ গর্ভপাত অধিকারের দাবিতে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বটতলায় আভাস প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার দুপুরে নারীপক্ষ, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার (বিএমকেএস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ গর্ভপাত অধিকারের দাবিতে প্রকল্প নারীপক্ষের সহযোগিতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসময় আইনী জটিলতা ও নিষেধাজ্ঞা ছাড়া সবার জন্য নিরাপদ মাসিক নিয়মিতকরণ সেবা নিশ্চিতের দাবি জানানো হয়।
বিএমকেএস বরিশালের পরিচালক কাওছার পারভীনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাজিয়া বেগম, সাংবাদিক ফিরোজ মোস্তফা ও অনিকেত মাসুদ। তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের নেত্রী ময়ূরী আক্তার টুম্পার উপস্থাপনায় ধারণাপত্র পাঠ করেন বিএমকেএস-এর এ্যাডভোকেসি অর্গানাইজার উম্মেনূর হাবিবা।
সভায় আলোচকরা বলেন, বাল্যবিয়ের ফলে এবং বয়ঃসন্ধিকালে অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধে দেশের মেয়েরা হাসপাতালে গিয়ে এমআর করতে করতে চায় না। কিন্তু মাসিক বন্ধ হওয়ার ৬ থেকে ৯ সপ্তাহের মধ্যে ওষুধ খাওয়ার মাধ্যমে এমআরএম ব্যবস্থায় অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ সম্ভব। মানসম্মত সেবা গ্রহণের মানসিকতার অভাবে ও নানারকম জটিলতার মাসিক অনিয়মিত হওয়ার কারনে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। অথচ নারীর যৌন ও প্রজনন সেবা নিশ্চিতে সরকার প্রত্যন্ত এলাকায় সরকারি স্বাস্থ্য কেন্দ্র চালু রয়েছে। সেখান থেকে সহজেই নারীরা সেবা নিয়ে বা এমআরএম ব্যবস্থায় অপ্রাপ্ত বয়স্করা অনাকাক্সিক্ষত গর্ভধারণ এড়িয়ে মাসিক নিয়মিত করতে পারেন। এছাড়া স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মাসিকের সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত ব্যায়াম, খেলাধূলার মাধ্যমে মাসিক নিয়মিত করণের আহ্বান জানান আলোচকরা।