• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৩:১১ অপরাহ্ণ
বাকেরগঞ্জ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দেউলি গ্রাম থেকে ফারজানা (২১) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

২৮ সেপ্টেম্বর সকালে ইউপি সদস্য বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এস আই শামিম সহ পুলিশের একটি টিম গারুড়িয়ার ইদ্রিস সিকদারের পুত্র মোঃ সাইফুল সিকদারের স্ত্রীর ঝুলন্ত লাশ বসত ঘরের বারান্দা থেকে উদ্ধার করেন।

জানা যায়, নলছিটি উপজেলার পৌর সভার ৬ নং ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের জব্বার হাওলাদারের কন্যা ফারজানা (২২) ও বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডে ইদ্রিস সিকদারের ছেলে মোটরসাইকেল চালক মোঃ সাইফুল সিকদার (২৮) এর সাথে ২০১৯ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়।

নিহতের পিতা জব্বার জানান, আমার একমাত্র কন্যা ফারজানার একটি দেড় বছর বয়সের শিশুপুত্র রয়েছে। বিয়ের পর থেকেই জামাই ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। মেয়ের সুখের কথা চিন্তা করে ৫০ হাজার টাকা তাকে দিয়েছি। গতকাল আমাকে ফোন করে ফারজানা টাকার জন্য কান্নাকাটি করেছে। আমি বিকালে ২ হাজার টাকা দিয়েছি। জামাইর চাহিদা মত টাকা না দেয়ায় আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্বার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।