• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১২:০৬ অপরাহ্ণ
নানা আয়োজনে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, সেলাই মেশিন বিতরণ, সাইকেল র‌্যালীসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং জেলা প্রশাসন এসব কর্মসূচী পালন করে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়। সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কিমিটর সম্পাদক মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ফাতাহে পাঠ ও বিশেষ বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদনের পর বালাডাঙ্গা গ্রামের পৌর পুকুর পারে গাছ লাগিয়ে ৭৬ হাজার বৃক্ষরোপনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সিদ্ধার্থ দে, বন ও পরিবেশ উপ- কমিটির সদস্য এনামূল হক কালু, মুনীর হোসেন, তৌহিদুর রহমান কাজল, আশরাফুল আলম কিশোর, রেজাউল ইসলাম, আবু হানিফ, মিজানুর রহমান রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।

অপর দিকে, এ দিবস উপলক্ষে দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাভলু। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয়। পরে জেলার তিন’শত অসহায় ও দু:স্থ পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।

আন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে “আপন আলো জ্বালো” শীর্ষক কিশোরী সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খাঁনসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন প্রতিযোগীতায় ৬টি গ্রুপে বিভিন্ন বিদ্যালয়ের ৬০ জন ছাত্রী অংশ নেন। প্রত্যেক গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় জনকে বাছাই করে ৬টি গ্রুপ থেকে সর্ব মোট ১৮ জনকে নিয়ে হয় ফাইনাল রাউন্ড। ফাইনালে চ্যাম্পিয়ন হয় শহরের বীনাপাণি সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী রোদেলা ঘোষ, ২য় স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী প্রত্যাশা বসু ও ৩য় হয় খন্দকার সামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিমা খানম। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অন্যদিকে, বুধবার বিকালে টুঙ্গিপাড়ার ক্যারাইলকোপা স্কুল সংলগ্ন অডিটোরিয়ামে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের সভাপতি মিয়া মনসফ, কবি মনোরঞ্জনশীলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অংশ নেন বিশেষ মোনাজাতে। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বেলা তিনটায় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী পুরস্কার বিতরণ করেন।

এছাড়া, সকাল সাড়ে ১০ টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মিরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ব্যাংকপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কায্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জন্মদিনের কেক কেটে নেতা-কর্মিদের খাইয়ে দেন। এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি আকিব জাবেদ সেতু, পালক ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিয়াজুল ইসলম, পৌর ছাত্রলীগের আহবায়ক মো. আরিফুল ইসলাম তারেক, কলেজ ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলামসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাব উদ্দিন আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক এমবি সাঈফ বি মোল্যা, শফিকুল রহমান শুক্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী প্রমূখ বক্তব্য রাখেন। পরে নেতাকর্মীরা জন্মদিনের কেক কাটেন। এর আগে শহরে আনন্দ মিছিল করে জেলা যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া স্বেচ্ছাসেবকলীগ আলাদাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করে। এ সময় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ-এর যুগ্ম আহবায়ক মো: নুরুল ইসলাম আব্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: মোহসীন উদ্দিন সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মুসলিমা জান্নাতুল তানিয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ দিনটি পালন উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান প্রচার করে।

এদিকে, এ দিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ডিনবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মচারী সমিতি। পরে প্রশাসনিক ভবনের সামনে কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতি কেক কাটার আয়োজন করে। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলায় অফিসার্স এসোসিয়েশন দোয়া মাহফিলের আয়োজন করে। #