গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই হাওলাদার (৭৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার রাতে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।