• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই হাওলাদার (৭৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার রাতে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।