গৌরনদী প্রতিনিধি \ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশালের আগৈলঝড়া উপজেলার ১৬৩ টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক শুভেচ্ছা উপহার ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিশেষ বরাদ্দের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের হাতে উপহারের আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, ওসি মোঃ গোলাম ছরোয়ার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক বিপুল দাস, জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আনসার ও ভিডিপি অফিসার আয়শা খানম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, উপজেলার ১৬৩ টি পূজা মন্ডপের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি মন্ডপের অনুকুলে পাঁচশ’ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্ডপে পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়। এছাড়াও উপজেলার দশটি মন্ডপে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর বিশেষ বরাদ্দের ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।