• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৮:৩৬ পূর্বাহ্ণ
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

ইতালি প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোমের ফুড অব রোমা রেস্তোরা হল রুমে আয়োজিত ইতালি আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বক্তারা বলেন বঙ্গবন্ধু সোনার বাংলার যে সপ্ন দেখেছিলেন,সেই সপ্ন তার কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে।বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে‌ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।