• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিশ্ব প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২২, ১৬:১৯ অপরাহ্ণ
গৌরনদীতে বিশ্ব প্রবীণ দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ বিশ্ব প্রবীন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালী, আলোচনা সভা ও ওষুধ বক্স বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সরিকল জৈনদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সরিকল বন্দর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি স.ম. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি মুস্তফা হাবীব, সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শ্রীকৃষ্ণ বন্ধু দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব হাওলাদার, আব্দুল মান্নান ফকির, প্রবীন স্বর্ন কর্মকার প্রমূখ। শেষে অর্ধশতাধিক প্রবীণদের মাঝে বিনামূল্যে ওষুধের বক্স বিতরণ করা হয়। একইদিন সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দম গুহ’র সভাপতিত্বে প্রবীন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী সহ অন্যান্যরা।