• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৫৫তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২২, ০৬:৪৩ পূর্বাহ্ণ
অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৫৫তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
শুক্রবার, বিকেল ৪.৩০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিক সভাপতি রানা মাসুদের সভাপতিত্বে এবং সাহিত্য সম্পাদক মাসুদ বশীরের সঞ্চালনায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৫৫তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
আজকের আসরে কবিতা পাঠ করেন মাহমুদ এলাহী মন্ডল, সিরাজুন্নাহার সাথী, সাহিনা সুলতানা, মাসুম মোরশেদ, নাসরিন নাজ, মো. আনোয়ার হোসেন শিশির, শারমিন আক্তার মনি, সরকার বাবলু, আহসান হাবিব মানিক, মো. আজমির হোসেন খান, ফকরুল ইসলাম, মাসুদ বশীর, তাপস মাহমুদ, মতিয়ার রহমান প্রমুখ।
প্রবন্ধ পাঠ করেন তৈয়বুর রহমান বাবু। গল্প পাঠ করেন সাঈদ সাহেদুল ইসলাম ও নাহিদা ইয়াসমিন এবং আজকের আসরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি জাহিদ হোসেন ও মো. রতন মিয়া।
পরে আসরে পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন- অভিযাত্রিক সাংগঠনিক সম্পাদক ছড়াকার মতিয়ার রহমান।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসরটির সমাপ্তি ঘোষণা করা হয়।